দ্বাদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্বাদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক
রবিবার, ৩ মার্চ ২০২৪



দ্বাদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক

ঢাকা, ০৩ মার্চ, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১ম বৈঠক আজ কমিটি সভাপতি কাজী নাবিল আহমেদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটি সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মোঃ আবুল কালাম আজাদ, মাহবুব উর রহমান, আব্দুল্লাহ নাহিদ নিগার, আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক এবং মোঃ সিদ্দিকুল আলম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে উপস্থিত সদস্যগণের পরিচিতি পর্ব শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে স্মার্ট বাংলাদেশ গঠনের পরিকল্পনা সর্ম্পকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সকল আইন, বিধি-নির্দেশিকা প্রয়োজনীয় সংশোধন ও নতুন আইন প্রণয়ন সম্পর্কে আলোচনা হয়।

মন্ত্রণালয়ের আওতাধীন সেবা ও ব্যবসায়ী সকল প্রতিষ্ঠানকে লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে প্রতিষ্ঠানসমূহকে আগামী ৩০ জুন ২০২৪ এর মধ্যে দৃশ্যমান ভূমিকা প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়।

স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ; স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং তদারকি ও কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সকে অবহিতকরণের সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশ হাইটেক পার্ক, ষ্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড এবং টেলিযোগাযোগ খাতের অর্জনসমূহের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। এছাড়াও স্মার্ট বাংলাদেশ পরিকল্পনা প্রণয়ন (১ম পর্যায়) প্রোগ্রাম সংক্রান্ত অবহিতকরণ সভার বিবরণী পেশ করা হয়।

বৈঠকের শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে শহীদ এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, স¤্র¢ম হারানো ২ লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়।

বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ভারপ্রাপ্ত সচিবদ্বয়, বিভিন্ন বিভাগের প্রধানসহ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৯:২৭   ৩০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নুসরাতের বাড়িতে পেট্রোলবোমার আলামত নেই, শর্টসার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ