স্বাস্থ্য পরীক্ষার জন্য ইউএই, যুক্তরাজ্যে রওনা হয়েছেন রাষ্ট্রপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাস্থ্য পরীক্ষার জন্য ইউএই, যুক্তরাজ্যে রওনা হয়েছেন রাষ্ট্রপতি
রবিবার, ৩ মার্চ ২০২৪



স্বাস্থ্য পরীক্ষার জন্য ইউএই, যুক্তরাজ্যে রওনা হয়েছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং যুক্তরাজ্যের (ইউকে) উদ্দেশে আজ (শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে) ঢাকা ত্যাগ করেছেন।
রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বৃটিশ হাই কমিশনার, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রূত, মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনী প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি), উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতির পত্নী ড. রেবেকা সুলতানা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ঠ কর্মকর্তাগণ মেডিক্যাল চেকআপের সময় রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন।
আগামী ১৩ মার্চ রাষ্ট্রপতি দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন বলে বঙ্গভবনের একজন মুখপাত্র জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:৫১:২৫   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদারীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
স্পীকারের সাথে ইরানী রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ
লালমনিরহাটে দুই লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী
সদরপুর থানা পরিদর্শন ডিআইজির
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য : মাহদী আমিন
সালথায় খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’ উদযাপিত
২০২৮ সালের মধ্যে সব প্রাথমিক শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকবে : ববি হাজ্জাজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ