বাজার অস্থিতিশীল হলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: আইনমন্ত্রী

প্রথম পাতা » আইন আদালত » বাজার অস্থিতিশীল হলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: আইনমন্ত্রী
মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪



বাজার অস্থিতিশীল হলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাজার মূল্য বৃদ্ধি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাজারে মূল্যবৃদ্ধি করে কেউ যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করেন বা পণ্য মজুত করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী বলেন, বিশেষ এই কারণটিকে নিরসনের জন্য ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইন করা হয়েছিল। তিনি বলেন, ‘আমি এখন আপনাদের মাধ্যমে সবাইকে বলছি, এ রকম কাজ করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

ডিসি সম্মেলনের তৃতীয় দিনে আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আইন মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কথা জানান আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘আমি আমার বক্তব্যে যেটি বলেছি, সেটি হচ্ছে, আমি জেলাপ্রশাসকদের কাছে সহযোগিতা চেয়েছি, আমরা যে মামলাজটে সাফার করছি, সেই মামলাজট নিরসনের জন্য তাঁরা যেন আমাদের সহযোগিতা করেন।’

আইনমন্ত্রী বলেন, ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে একটি মামলা আছে। সেটা নিষ্পত্তি করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, সেই কথা ডিসিদের বলা হয়েছে। ডিসি সম্মেলনে ডিসিরা কিছু সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের জবাব সচিব দিয়েছেন বলে জানান আইনমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২৩:০৪:১২   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর
জামালপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
শিশু ফাহিমা হত্যা মামলার আসামি জাকিরের মৃত্যুদণ্ড
জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে হত্যা, বড় ভাইয়ের যাবজ্জীবন
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ