রূপগঞ্জে নির্বাচনী গণসংযোগে বিএনপি প্রার্থী দিপু

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে নির্বাচনী গণসংযোগে বিএনপি প্রার্থী দিপু
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬



রূপগঞ্জে নির্বাচনী গণসংযোগে বিএনপি প্রার্থী দিপু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণায় নেমেছে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

এসময় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘সারা দেশের মতো রূপগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। ধানের শীষকে জয়যুক্ত করতে দেশনায়ক তারেক রহমানের পক্ষে লাখ লাখ মানুষ মাঠে নেমেছে। যারা বিগত সময় ক্ষমতায় ছিল তারা রূপগঞ্জকে মাদক ও সন্ত্রাসের স্বর্গরাজ্য করে রেখে গিয়েছিল। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের ধারপ্রান্ত নিয়ে গিয়েছিল। আপনাদের মূল্যবান ভোটে আমি যদি রূপগঞ্জের এমপি হই, তাহলে একটি স্বপ্নের রূপগঞ্জ গড়ে হিসেবে গড়ে তুলব। শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করে তুলব যাতে সন্তানের সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। যেখানে থাকবে না কোনো সন্ত্রাসী, ভূমিদস্যু ও মাদক।’

বাংলাদেশ সময়: ১৭:৪৩:১৭   ২১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
জামালপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখোশ পরা নেতাদের খোঁজে পুলিশ
ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালক কফিল মন্ডলের
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর
সরিষাবাড়ীতে জুয়ার আসরে অভিযান ৭ জুয়ারি গ্রেপ্তার
সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নগরকান্দায় পঞ্চম স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ
সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ