সরিষাবাড়ীতে অটোরিকশা ধাক্কায় সাত বছরের শিশুর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে অটোরিকশা ধাক্কায় সাত বছরের শিশুর মৃত্যু
বুধবার, ৬ মার্চ ২০২৪



সরিষাবাড়ীতে অটোরিকশা ধাক্কায় সাত বছরের শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় শাহাদাৎ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনা সাতপোয়া ইউনিয়নের নগদা গ্রামে ঘটেছে। এ সংবাদটি নিশ্চিত করেছেন সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশুটি উপজেলা সাতপোয়া ইউনিয়নের নগদা গ্রামে রঞ্জু মিয়ার ছেলে। সে নিজ বাড়ীর সামনে দিয়ে যাওয়া আরামনগর হতে মাদারগঞ্জ কয়ড়া গামী পাকা রাস্তায় বের হলে অজ্ঞাতনামা একটি অটোরিকশা ধাক্কা দিয়ে চলে যায়। পরে শিশুটি ধাক্কা খেয়ে আহত হয়ে রাস্তায় পড়ে থাকলে স্থানীয়রা দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রবিউল ইসলাম বলেন,শিশুটি হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। শুনেছি সে অটো রিক্সার ধাক্কায় আহত হয়েছিল।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক আঃ হান্নান বলেন, সড়ক দুর্ঘটনায় একটি শিশু নিহত হয়েছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং শিশুটির সুরুতহাল করি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৪৫   ৬৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ-রুপা লুট
‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে মহানগর যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: সাখাওয়াত
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: শফিকুর
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ