কুড়িগ্রামে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুড়িগ্রামে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬



কুড়িগ্রামে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে কুড়িগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসের প্রথম প্রহরে (১২টা ১মিনিটে) কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ভাষা শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধায় পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী।

এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদের স্মরণে বিনম্র শ্রদ্ধায় শহীদ মিনার বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

শহীদ মিনারে পুষ্প অর্পণের সময় জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, একুশের চেতনায় আমরা এখানে এসেছি আমরা বিশ্বাস করি শহীদদের স্মরণ করার মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। তারেক রহমানের নেতৃত্বে ভাষা, সংস্কৃতি সবকিছু আরও সমৃদ্ধি হবে।

এছাড়াও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিলি কায়কোবাদ বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমরা আজ শহীদ মিনারে পুষ্প অর্পণ করতে আসতে পেরে খুব ভালো লাগছে। সেইসঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে।

কুড়িগ্রাম জেলা জজ কোটের পাবলিক প্রসিকিউটর বজলুল রশিদ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ভবিষ্যতে যেন এই শহীদের মর্যাদা অক্ষুণ্ণ থাকে; তাহলে পরবর্তী প্রজন্ম এখান থেকে শিক্ষা গ্রহণ করবে।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মহান একুশে ফেব্রুয়ারির চেতনা ও স্প্রিরিটের ধারাবাহিকতায় মহান ৭১ এর স্বাধীনতা এসেছে। আমরা স্বাধীন বাংলাদেশ হয়েছি। আর এ স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।

বাংলাদেশ সময়: ১১:৪৯:৩৬   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
গাছের চারা পেল কালকিনির নবজাতকরা
ডাসারে প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান বিষাক্ত দিয়ে ধ্বংস, থানায় অভিযোগ
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ব্যাটারী বোঝাই ট্রাকের রেলিঙের ধাক্কা আহত-৩
কালাচ সাপকে দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে প্রাণ গেল ওঝার
জামালপুরে মধ্যরাতে যুবলীগের মশাল মিছিল
জামালপুরে ইয়াবাসহ দুই নারী আটক
সদরপুরে এক কেজি গাঁজাসহ কালাম ফকির আটক
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ