পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬



পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

অধিনায়ক ফাহিমা খাতুনের অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ নারী-এ দল মেয়েদের এসিসি এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। শুক্রবার ব্যাংককের তেরদথাই ক্রিকেট মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ৫৪ রানে হারিয়েছে পাকিস্তান নারী-এ দলকে।

ফাহিমা খাতুন ব্যাট হাতে ৩২ বলে অপরাজিত ৪০ রান করার পর বল হাতে ছয় রানে দুই উইকেট নেন। তিনিই ম্যাচসেরা। আগামীকাল রোববার ফাইনালে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারত।

টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ নারী-এ দল নির্ধারিত ২০ ওভারে ১১০ রান করে আট উইকেটে। ফাহিমার ৪০ ইনিংস সর্বোচ্চ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন শারমিন সুলতানা। দুটি উইকেট নেন হাফসা খালিদ।

পাকিস্তানি মেয়েরা ১১১ রান তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৫৬ রানে উড়ে যান। দুই অঙ্কের রান করেন মাত্র তিনজন। এর মধ্যে সর্বোচ্চ ১৪ রান শাওয়াল জুলফিকারের। সানজিদা আক্তার মেঘলা মাত্র ছয় রান দিয়ে তিন উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১১:৪৬:০৭   ৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা পেলেন যারা
দুই নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা
মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে ক্রিস্টাল প্যালেস
দল ঘোষণা করলো পানামা
প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে আর্সেনালের দাপট
‘বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে যাওয়ায় আমি অনেক গর্বিত’
নিশ্চিত হলো ইউরোপের মঞ্চে কারা খেলবে
হার দিয়ে সিটি অধ্যায় শেষ করলেন গার্দিওলা
১০ বছর পর প্রিমিয়ার লিগে হুল সিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ