টিসিবি কার্ডধারীদের তালিকা হালনাগাদ হচ্ছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » টিসিবি কার্ডধারীদের তালিকা হালনাগাদ হচ্ছে
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪



টিসিবি কার্ডধারীদের তালিকা হালনাগাদ হচ্ছে

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারীদের তালিকা দেশব্যাপী স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীর তেজগাঁও এলাকার পলিটেকনিক মাঠে দেশব্যাপী ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম-মার্চ ২০২৪’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ভবিষ্যতে টিসিবি ডিলারশিপ স্থায়ী করা হবে। এতে ভোক্তাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না। কার্ডধারীরা সুবিধাজনক সময়ে এসে পণ্য নিতে পারবে।

পণ্যের সরবরাহ লাইন ত্রুটিমুক্ত করা হবে জানিয়ে তিনি বলেন, বাজার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে।

চিনির প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের প্রত্যুত্তরে আহসানুল ইসলাম জানান, টিসিবির চিনি আগের দামে বিক্রি হবে, দাম বাড়ানো হবে না। চিনির পর্যাপ্ত মজুত আছে। বাজারে চিনির কোনো সংকট হবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, অতিরিক্ত পরিচালক আবুল হাসনাত চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:০৭   ৩৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন আইনমন্ত্রী
রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগে ঢাকায় আটক বোয়ালমারী ছাত্রলীগের তিন
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত
২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
স্পীকারের সঙ্গে মানবাধিকার বিষয়ক ককাস এবং জাতিসংঘের মিশন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ