ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪



ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সভা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের নবগঠিত বোর্ড অব গভর্নরসের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

এ সভায় কমিটির সদস্যগণ আগামীদিনে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম সারাদেশে ব্যাপক পরিসরে বিস্তৃতি ঘটানোর ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া এ প্রতিষ্ঠানের সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে নামে তাঁর নামে দুইটি ক্যাটাগরিতে পুরস্কার প্রবর্তনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। ক্যাটাগরি দুটি হলো- ইসলামিক গবেষণা ও সমাজকল্যাণ। তাছাড়া, ঈদ-ই-মিলাদুন নবী প্রোগ্রামটি পক্ষকালের পরিবর্তে সপ্তাহব্যাপী সারাদেশে আরো জোরালোভাবে উদযাপন করা এবং শিশু ও গণশিক্ষা কার্যক্রম নিবিড় তদারকি আওতায় আনার বিষয়ে কমিটির সদস্যগণ গুরুত্ব আরোপ করেন।

এসভায় বোর্ড অব গভর্নরসের সদস্য ঢাকা -১৬ আসনের সংসদ সদস্য মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ, ধর্ম সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ আব্দুস সালাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান, সরকারি মাদ্রাসা-ই আলিয়া ঢাকার অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুর রশিদ ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট শায়েখ আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশাবন্দী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৪৫   ৩২৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ ৪২ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার
মধুখালীতে কিশোরীর মৃত্যু, মৃত্যুর আগে ভিডিওতে চারজনের নাম প্রকাশ
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের প্রকৃত শ্রমিক মনে করে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিক আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের অর্থ খরচের সংযোগ থাকতে পারে : তথ্য উপদেষ্টা
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
রাষ্ট্রপতির কাছে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
স্পীকারের সাথে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপিয়ান পার্টনার ফর ডেমোক্রেসি এর প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত
জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ