জনগণ সিন্ডিকেট গড়ে তুললে বিপদে পড়বেন অসাধু ব্যবসায়ীরাই: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণ সিন্ডিকেট গড়ে তুললে বিপদে পড়বেন অসাধু ব্যবসায়ীরাই: পররাষ্ট্রমন্ত্রী
সোমবার, ১১ মার্চ ২০২৪



জনগণ সিন্ডিকেট গড়ে তুললে বিপদে পড়বেন অসাধু ব্যবসায়ীরাই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পণ্যের ঘাটতি নেই বাজারে, তারপরও অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনগণ সিন্ডিকেট গড়ে তুললে বিপদে পড়বেন তারাই।

সোমবার (১১ মার্চ) নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,

পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের ঘাটতি নেই বাজারে, তারপরেও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে। সরকার দাম নিয়ন্ত্রণে সচেষ্ট। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনগণ সিন্ডিকেট গড়ে তুললে বিপদে পড়বেন তারাই।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক সামনের দিনে আরও সুদৃঢ হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এরইমধ্যে পররাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্বগ্রহণের পর বেশ কয়েকটি দেশ সফর করেন ড. হাছান।

সম্প্রতি বাণিজ্য, বিনিয়োগ বাংলাদেশে বাড়ানোসহ ৯টি নির্দেশনা দিয়ে ৮১টি মিশন প্রধানকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়াও বাংলাদেশি কূটনীতিকদের বেতন হালনাগাদ করার কথা ভাবছে সরকার বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৩৯   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ