পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ও শ্রীলংকার হাইকমিশনারে সাক্ষাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ও শ্রীলংকার হাইকমিশনারে সাক্ষাত
সোমবার, ১১ মার্চ ২০২৪



পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ও শ্রীলংকার হাইকমিশনারে সাক্ষাত

ঢাকা সফররত বেলারুশের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ইয়েভগেনি শেস্তাকভ আজ দুপুরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সাথে তার দপ্তরে সাক্ষাত করেছেন।
বৈঠকে ১৯৭১ সালে তৎকালীন ইউনিয়ন অভ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকের (ইউএসএসআর) অন্তর্ভুক্ত অংশ হিসেবে বেলারুশ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী হাছান উপমন্ত্রীকে ধন্যবাদ জানান।
ইউরেশিয়ান ইকনোমিক ইউনিয়নের পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং ইউরেশিয়ান ইকনোমিক কমিশনের সাথে বাংলাদেশের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরে বেলারুশের সহযোগিতা ও বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোতে আরও বিনিয়োগ কামনা করেন মন্ত্রী। উভয় নেতা এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ দিন বিকেলে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আসেন ঢাকায় নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ধর্মপালা ভীরাক্কোডি।
সাক্ষাতকালে শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারে সন্তোষ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রীলঙ্কার সংকটকালে বাংলাদেশ সবসময় পাশে আছে। উভয় দেশ বাণিজ্য, কৃষি, মৎস্য, আইসিটি এবং আতিথেয়তা খাত, নৌপরিবহন এবং সামুদ্রিক যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন ড. হাছান।
বৈঠকে দু’দেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষর, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোতে আরও বিনিয়োগ, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন ও সার্ক, বিমসটেক, ইন্ডিয়ান ওশান রিমের মতো আঞ্চলিক সংস্থাগুলিতে একসঙ্গে কাজের নানা ক্ষেত্র নিয়ে আলোচনা স্থান পায়।

বাংলাদেশ সময়: ২৩:৫১:১৩   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার
হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী
বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ