সিনেমায় আসছেন আশা ভোঁসলের নাতনি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিনেমায় আসছেন আশা ভোঁসলের নাতনি
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪



সিনেমায় আসছেন আশা ভোঁসলের নাতনি

গানের জগতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। তিনি তার গানের জাদুতে একটি সিনেমাকে অনবদ্য করে তোলেন। এবার তারই নাতনি সিনেমায় পা রাখলেন।

আশা ভোঁসলের নাতনির নাম জানাই ভোঁসলে ডেবিউ। তিনি কাজ করেছেন সন্দীপ সিংহ পরিচালিত ‌‘দ্য প্রাইড অব ভারত - ছত্রপতি শিবাজি মহারাজ’ সিনেমায়।

নাতনির এই সুখবরের কথা আশা ভোঁসলে নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এক্স হ্যান্ডলে প্রখ্যাত সংগীতশিল্পী লিখেছেন, ‘আমার নাতনি জানাই ভোঁসলেকে আসন্ন গ্র্যান্ড এপিক ‘দ্য প্রাইড অব ভারত ছত্রপতি শিবাজি মহারাজ’ সিনেমার হাত ধরে সিনেমায় পা রাখতে দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা করি সিনেমার ইতিহাসে ও নিজের প্রত্যাশিত স্থান তৈরি করতে সক্ষম হবে এবং ওকে ও সন্দীপ সিংহকে শুভেচ্ছা জানাই।’

পরিচালক বলেন, ‘ছত্রপতি শিবাজী মহারাজের বংশধর এবং প্রয়াত লতা মঙ্গেশকরজী তার পরিজন এবং আশা ভোঁসলেজির নাতনি হওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত উজ্জ্বল এবং দক্ষ পরিবারের অংশ জানাই।

তিনি আরও বলেন, তার সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত এবং সম্পূর্ণভাবে সৌভাগ্যবান বোধ করছি।

পরিচালক আরও বলেন, ‘স্ত্রী হিসেবে, রানি সাই বাই, ছত্রপতি শিবাজি মহারাজের একজন দক্ষ শাসক ও মানুষ হিসেবে উন্নত হয়ে ওঠার ক্ষেত্রে বিপুল অবদান রয়েছে।’

এদিকে বিপুল পরিসরে তৈরি হচ্ছে ‘দ্য প্রাইড অফ ভারত - ছত্রপতি শিবাজি মহারাজ’ যা ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জানাই আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলের মেয়ে। তিনি একজন ভালো গায়িকাও বটে। তিনি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের কাজিনও। জানাই মুম্বাইয়ের হিল রোড এলাকায় অবস্থিত একটি অ্যাপল স্টোরের মালিক। ২১ বছর বয়সে তিনি এই বিশাল দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১০:৩৪:০৯   ৩০৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চরভদ্রাসনে পদ্মার অবৈধ বাঁধ উচ্ছেদ, পুড়িয়ে ধ্বংস ২০টি চায়না জাল
আইনজীবীদের মানবিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রীর
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
স্কাউটিং তরুণদের মাদক ও সামাজিক বৈষম্য থেকে দূরে রাখে: ত্রাণমন্ত্রী
শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি
‎দেশের জন্য প্রাণ দিলেন তিতাস,স্বজনদের আহাজারিতে ভারী নগরকান্দার আকাশ
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে সরকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ