যেসব দেশে সাড়ে ১৭ ঘণ্টা রোজা

প্রথম পাতা » আন্তর্জাতিক » যেসব দেশে সাড়ে ১৭ ঘণ্টা রোজা
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪



যেসব দেশে সাড়ে ১৭ ঘণ্টা রোজা

মুসলিদের সবচেয়ে পবিত্র মাস রমজান শুরু হয়েছে। পবিত্র এ মাসে সারাদিন পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন মুসলিমরা। সোমবার (১১ মার্চ) সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অনেক দেশে শুরু হয়েছে পবিত্র রমজান। আর বাংলাদেশ, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াসহ বহু দেশে আজ মঙ্গলবার (১২ মার্চ) রমজান শুরু হয়েছে।

ভৌগোলিক অবস্থানের কারণে অনেক দেশে দিনের দৈর্ঘ্য থাকে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। এ কারণে রোজা রাখার সময় একেক দেশে একেক রকম। এ বছর বিশ্বের বিভিন্ন দেশের বাসিন্দাদের ১২ থেকে ১৭ ঘণ্টা পানাহার থেকে বিরত থাকতে হবে।

এবারের রমজানে সবচেয়ে বেশি সময় পানাহার থেকে রোজা পালন করতে হবে গ্রিনল্যান্ডের বাসিন্দাদের। ১৭ ঘণ্টা ২৬ মিনিট রোজা রাখতে হবে সেখানের বাসিন্দাদের।

এছাড়া আইসল্যান্ডের রোজাদাররাও দীর্ঘ সময় রোজা থাকবেন। ১৭ ঘণ্টা ২৫ মিনিট রোজা রাখতে হবে তাদের। ফিনল্যান্ডের বাসিন্দাদের রোজা করতে হবে ১৭ ঘণ্টা ৯ মিনিট।

অন্যদিকে, এবারের রমজানে নিউজিল্যান্ডে রোজা রাখার সময় সবচেয়ে কম। সেখানকার মুসলিমরা গড়ে প্রতিদিন ১২ ঘণ্টা ৪২ মিনিট রোজা রাখবেন। লাতিন আমেরিকার দেশ চিলির মুসলিমদের ১২ ঘণ্টা ৪৩ মিনিট পানাহার থেকে বিরত থাকতে হবে।

এছাড়া অস্ট্রেলিয়ায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট এবং উরুগুয়েতে ১২ ঘণ্টা ৪৭ মিনিট রোজা রাখতে হবে। দক্ষিণ আফ্রিকার মুসলিমরা গড়ে রোজা রাখবে ১২ ঘণ্টা ৪৮ মিনিট।

চলতি বছর রমজানে বাংলাদেশিদের সর্বোচ্চ ১৪ ঘণ্টা ২ মিনিট রোজা থাকতে হবে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১০:৩১:৪১   ২৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল
যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরাইলি
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান
লেবাননে ইসরায়েলি হামলা, হরমুজ বন্ধ করল ইরান
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় প্রতিদিন গড়ে একটি শিশু হত্যা করেছে ইসরাইল: ইউনিসেফ
চুক্তি না হওয়া পর্যন্ত পরমাণু নীতি বদলাবে না: ইরান
যুক্তরাষ্ট্র-ইরানকে ‘বাস্তবসম্মত আলোচনার’ আহ্বান চীনের
নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ
রপ্তানি উন্নয়ন ব্যুরো’র “আউটস্ট্যান্ডিং এক্সিবিশন অর্গানাইজার এওয়ার্ড”সহ বাংলাদেশের ৬ টি পুরস্কার অর্জন
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত জানাল হামলায় ক্ষতিগ্রস্ত জর্ডান-সংযুক্ত আরব আমিরাত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ