জনগণের খাদ্য নিরাপত্তা বজায় রাখা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : কৃষিমন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » জনগণের খাদ্য নিরাপত্তা বজায় রাখা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : কৃষিমন্ত্রী
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪



জনগণের খাদ্য নিরাপত্তা বজায় রাখা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, দেশের জনগণের খাদ্য নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
মন্ত্রী আজ মঙ্গলবার ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলির সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন। এ সময় সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন করিন্নে পিগনানি ও কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।
তিনি বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমরা খাদ্য অপচয় কমাতে পোস্ট হার্ভেস্ট ব্যবস্থাপনায় জোর দিচ্ছি। এক্ষেত্রে সুইজারল্যান্ড সরকার সহযোগিতা প্রদান করতে পারে।
বৈঠকে কৃষিখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কৃষি গবেষণা জোরদার ও প্রযুক্তি বিনিময় প্রভৃতি বিষয়ে একসঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। কৃষিখাতে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ এবং বাংলাদেশ থেকে আম, শাকসবজি, চা, পেয়ারা প্রভৃতি নেয়ার জন্য সুইস রাষ্ট্রদূতকে অনুরোধ করেন মন্ত্রী। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি বাংলাদেশে ‘শস্য বীমা’ চালুর বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ সময়: ২২:৫০:৩৫   ৪৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ
চীনের ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ
টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্য প্রসারে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিকেএমইএ সভাপতির বৈঠক
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ