হিমাগারে অভিযান: ৩১ টন খেজুর জব্দ, ১৪ টনই মেয়াদোত্তীর্ণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিমাগারে অভিযান: ৩১ টন খেজুর জব্দ, ১৪ টনই মেয়াদোত্তীর্ণ
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪



হিমাগারে অভিযান: ৩১ টন খেজুর জব্দ, ১৪ টনই মেয়াদোত্তীর্ণ

নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় এক হিমাগারে অভিযান চালিয়ে ৩১ টন খেজুর জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জব্দ খেজুরের মধ্যে ১৪ টন খেজুরের মেয়াদ ২০২১ সালেই উত্তীর্ণ হওয়ার পরও তা বিক্রির জন্য মজুদ করে রাখা হয়েছিল বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিদপ্তরের ঢাকা অফিসের সহকারী পরিচালক আব্দুস সালাম।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে কাঁচপুরের কুতুবপুর এলাকায় স্টার মাল্টিপারপাস কোল্ড স্টোরেজে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রমজান মাসকে কেন্দ্র করে খেজুরের দাম বৃদ্ধি নিয়ে ভোক্তা পর্যায়ে অসন্তোষের মধ্যে রমজানের প্রথম দিনের অভিযানে বিপুল পরিমাণ খেজুর জব্দের ঘটনা ঘটলো।

আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা হিমাগারটিতে অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানের ৩১ টন খেজুর মজুদ পান। তারিক হোসেনের মালিকানাধীন মৌসুমি এন্টারপ্রাইজের মজুদ করা ১৪ টন খেজুরের মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল ২০২১ সালে। মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও ভুয়া স্টিকার লাগিয়ে মেয়াদ বাড়িয়ে খেজুরগুলো বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তাদের।

অন্যদিকে, মো. জিলানীর মালিকানাধীন মদিনা এন্টারপ্রাইজের ১৭ টন খেজুর মজুদ করার বিপরীতে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি মালিকপক্ষ। বাজারে সংকট তৈরি করতে অবৈধভাবে মজুদ করায় এসব খেজুরও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

তবে এই অভিযানে কাউকে জরিমানা করা হয়নি।

“বাজারে সংকট সৃষ্টি করে তারা এই খেজুরগুলো বাজারজাতকরণ করতে চেয়েছিল। আমরা খেজুরগুলো সিল করে দিয়েছি। এখনো পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনের পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। ভবিষ্যতেও তাদের এই অভিযান অব্যাহত থাকবে”, বলেন ভোক্তা অধিকার অধিদপ্তরের ওই কর্মকর্তা।

এই সময় অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান ও পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ২৩:২৫:০৬   ৩৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে সৌরভ নামে ১৩ বছর বয়সী এক কিশোর নিখোঁজ,ছেলেকে ফিরে না পেয়ে মা-বাবার আর্তনাত
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে: সিইসি
সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম
৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
দিনাজপুরে উদ্ধার প্রাচীন পুরাকীর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ