বরিশালে সেনা অভিযানে ককটেলসহ আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে সেনা অভিযানে ককটেলসহ আটক ২
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



বরিশালে সেনা অভিযানে ককটেলসহ আটক ২

বরিশালে সেনাবাহিনীর অভিযানে সারোয়ার প্যাদা (৫৫) ও বাচ্চু প্যাদা (৪৫) দুই ভাইকে আটক করা হয়েছে। এ সময় ছয়টি ককটেল ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে রোববার সকালে বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী সারোয়ার প্যাদা ও তার ভাই বাচ্চু প্যাদাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযানে সারোয়ার প্যাদার মিয়ারচরের বাসা থেকে ছয়টি ককটেল (হাতবোমা) ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে ককটেল ও অস্ত্রগুলো ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে।

একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন দেশ ও জাতিকে উপহার দেয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৪৬   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার দেশের অর্থনীতি রক্ষা এবং সম্পদ বৃদ্ধির চেষ্টা করছে : রুহুল কবির রিজভী
সোনারগাঁয়ে ৩৫ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩
৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরে আসবে না: সাখাওয়াত
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ