নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪



নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পেছনে আরেক ট্রাক ধাক্কা দেওয়ায় একজন নিহত হয়েছেন। নিহত হেলপার জাহিদ আলী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৭টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে আগ্রাণ এলাকায় বনপাড়ামুখী একটি ট্রাক এসে থেমে ছিল। এসময় চট্টগ্রাম থেকে রাজশাহীগামী খেজুর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এসময় পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পেছনের ট্রাকের হেলপার জাহিদ আলী নিহত হন।

তিনি বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। আর দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩৩:৫৭   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


না:গঞ্জে পরিবেশ দিবসের র‍্যালি ও চারা বিতরণ
জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বন্দরে ডাকাতির ৭০টি ব্যাটারিসহ দুই ডাকাত গ্রেপ্তার
জামালপুরে জমি না দেওয়ায় মাকে বাড়িছাড়া করা সেই পাষণ্ড ছেলে গ্রেপ্তার
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
সরকার প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য ফেসিলেটেড করবে: বাণিজ্যমন্ত্রী
অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করল ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যু
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ