আম রপ্তানি বাড়াতে জাতিসংঘের সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আম রপ্তানি বাড়াতে জাতিসংঘের সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪



আম রপ্তানি বাড়াতে জাতিসংঘের সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

আম রপ্তানি বাড়াতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহায়তা কামনা করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে খাদ্যমন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. জিয়াওকুন শি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আহ্বান জানান।

সাক্ষাতকালে তারা দেশের খাদ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও দেশের ফলমূলের আন্তর্জাতিক বাণিজ্যকরণ নিয়ে আলোচনা করেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে বছরে প্রায় ২৫ লাখ টন আম উৎপাদন হয়। কিন্তু উৎপাদনের তুলনায় রপ্তানির পরিমাণ অনেক কম। এ কারণে আম রপ্তানি বাড়াতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহায়তা চাওয়া হয়েছে।

দানাদার খাদ্য উৎপাদনে বাংলাদেশ সয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এ ছাড়া ফলমূল ও সবজি উৎপাদনেও অনেক এগিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ড. জিয়াওকুন শি বলেন, সারা বিশ্বে খাদ্য নিরাপত্তা জোরদার করতে খাদ্য ও কৃষি সংস্থা কাজ করছে। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এফএও’র সহযোগিতা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:০৯   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
সদরপুরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সদরপুরে যাত্রী সেজে অটো চুরি, অবশেষে পুলিশের হাতে চোরচক্রের ৪ সদস্য আটক
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ