একুশের প্রথম প্রহরে চাষাঢ়া শহীদ মিনারে ডিসি ও এসপির শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » একুশের প্রথম প্রহরে চাষাঢ়া শহীদ মিনারে ডিসি ও এসপির শ্রদ্ধা
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬



একুশের প্রথম প্রহরে চাষাঢ়া শহীদ মিনারে ডিসি ও এসপির শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

এসময় উপস্থিত ছিলেন জেলার স্থানীয় সরকার নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিফাত উদ্দিন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা, সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়।

এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১২:২২:৪১   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ