যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত ‘স্কুইড গেম’ অভিনেতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত ‘স্কুইড গেম’ অভিনেতা
শনিবার, ১৬ মার্চ ২০২৪



যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত ‘স্কুইড গেম’ অভিনেতা

যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ৭৯ বছর বয়সী ‘স্কুইড গেম’ অভিনেতা ও ইয়াং-সু। সিউলের সেওংনাম আদালত শুক্রবার (১৫ মার্চ) অভিনেতাকে দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘স্কুইড গেম’ অভিনেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক অভিনেত্রী। অভিযোগ ২০১৭ সালে ও ইয়াং-সু তাকে জোর করে জড়িয়ে ধরেন। এরপর তার হাত ধরেন ও গালে চুমু খান।

এ ঘটনায় আদালত অভিনেতাকে দোষী সাব্যস্ত করে ৮ মাসের সাজা দিয়েছেন। সঙ্গে যৌন হয়রানির বিষয়ে ৪০ ঘণ্টার বিশেষ ক্লাসে অংশ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তবে আদালতের রায়ে দোষী প্রমাণিত হলেও এ অভিযোগ অস্বীকার করেছেন ও ইয়াং-সু। উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

নেটফ্লিক্সে প্রচারিত ‘স্কুইড গেম’ সিরিজে ও ইল-নাম চরিত্রে অভিনয় করে ২০২১ সালে বিশ্বজুড়ে পরিচিতি পান ও ইয়াং-সু। গোল্ডেন গ্লোব জেতেন। পরের বছর এমিতে মনোনয়ন পান।

২০২১ সালে প্রথম সিজন মুক্তির পর ‘স্কুইড গেম’ বিশ্বজুড়ে আলোড়ন ফেলে। জীবনযুদ্ধে পরাজিত, সমস্যাগ্রস্ত ও হতাশ কিছু মানুষের গল্প নিয়ে এই থ্রিলার সিরিজ। প্রথম সিরিজে ঋণে জর্জরিত ৪৫৬ জন প্রতিযোগী বিশেষ একটা খেলায় অংশগ্রহণ করে। যাতে জিতলে বিজয়ী পাবে ৩৯ মিলিয়ন ইউএস ডলার। অপরদিকে হারলে মৃত্যু। এই খেলায় অংশগ্রহণ করে একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ে।

তিন বছর পর ‘স্কুইড গেমস’ সিরিজের দ্বিতীয় সিজন আসতে চলেছে।

বাংলাদেশ সময়: ১২:৪২:২৩   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সরিষাবাড়ীতে বখাটের ১ বছরের কারাদণ্ড
সদরপুর উপজেলা প্রবাসী ফোরামের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান অনুদান প্রদান
সদরপুরে আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ