রসুনের বাম্পার ফলন, কেজি ১০০ টাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রসুনের বাম্পার ফলন, কেজি ১০০ টাকা
শনিবার, ১৬ মার্চ ২০২৪



রসুনের বাম্পার ফলন, কেজি ১০০ টাকা

রাজশাহীর বাঘায় পদ্মার চরে রসুনের বাম্পার ফলন হওয়ায় জমিতে ১০০ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে। এই রসুন বাজারে নিয়ে ব্যবসায়ীরা বিক্রি করে প্রতি কেজি ১৫০ টাকা করে।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে কালিদাসখালী চরে জমিতে থেকে তুলে জমিতেই দাড়ি দিয়ে ওজন করে দেওয়া হয়।

কালিদাসখালী চরের কৃষক মিলন শেখ বলেন, তিনি ১০ কাঠা জমিতে রসুন আবাদ করেছেন। তিন মাসে তার বীজ, সার, সেচসহ খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। সব খরচ বাদ দিয়ে তার দেড় লাখ টাকা বিক্রি করবেন।

ব্যবসায়ী আরিফুর রহমান জমিতে লেবার দিয়ে রসুন উঠিয়ে ওজন করে নেন। প্রতি কেজি ১০০ টাকা। প্রতি মণ ৪ হাজার টাকা। তিনি বলেন, যাতায়াত খরচসহ আমি ১৫০ টাকা দরে বাঘা ও আড়ানী হাটে বিক্রি করব।

কালিদাসখালী চরের গোলাম মোস্তফা বলেন, এবার প্রচুর পরিমাণ রসুন আবাদ হয়েছে। আমি নিজেও বাড়ির আঙ্গিনায় রসুন আবাদ করেছি। আসা করছি ফলন ভাল হবে।

পলাশিফতেপুর চরের রেজাউল ইসলাম বলেন, পদ্মার চরে তিন বিঘা জমিতে রসুন আবাদ করেছি। গেঢ়, সার, বীজসহ প্রায় ৬ লাখ টাকা খরচ হয়েছে। খরচ বাদ দিয়ে প্রায় ১০ লাখ টাকা জমি থেকে বিক্রি করব আশা করছি।

চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবলু দেওয়া বলেন, পদ্মার চরে প্রচুর পরিমাণে রসুনসহ বিভিন্ন সবজির আবাদ হয়। এগুলো ব্যবসায়ীরা জমি থেকে নিয়ে যায়। কৃষকদের হাটে আর নিয়ে যাওয়া লাগে না। এখান থেকে বিক্রি করে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, এবার উপজেলায় ৯৩৪ হেক্টর জমিতে রসুন চাষ হয়েছে। এর মধ্যে পদ্মার চরে অর্ধেক রসুনের আবাদ করা হয়েছে। এ রসুন স্থানীয়ভাবে চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় চালান করা হয়।

বাংলাদেশ সময়: ১২:৩৯:০৬   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে - চীফ হুইপ
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ