গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫
বুধবার, ২০ মার্চ ২০২৪



গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ দিকে এ দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের দুপাড়ে যানবাহন আটকা পড়ায় দেখা দিয়েছে যানজট।

মুকসুদপুর থানার পরিদর্শক তদন্ত শিতল চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কে ছাগলছিড়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মাইক্রোবাস যাত্রীর মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার কাজ চলছে। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২:০৯:৪১   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ