১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির গভর্নিং কাউন্সিলের সেশনে স্পীকারের অংশগ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির গভর্নিং কাউন্সিলের সেশনে স্পীকারের অংশগ্রহণ
রবিবার, ২৪ মার্চ ২০২৪



১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির গভর্নিং কাউন্সিলের সেশনে স্পীকারের অংশগ্রহণ

২৪ মার্চ, ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ সুইজারল্যান্ডের জেনেভাতে ‘১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ উপলক্ষে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের ২১৩তম সেশনে সংসদীয় প্রতিনিধিদলসহ অংশগ্রহণ করেন।

সেশনের শুরুতেই গভর্নিং কাউন্সিলের ২১৩তম সেশনের এজেন্ডাগুলো গ্রহণ করা হয় এবং ২১২তম সেশনের রেকর্ডের সারাংশ অনুমোদন দেওয়া হয়।

পরবর্তীতে আইপিইউ’র প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকসন ২১২তম সেশন হতে সম্পন্ন বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা দেন। এরপরে আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং আইপিইউ ইমপ্যাক্ট রিপোর্ট ২০২৩ উপস্থাপন করেন।

এ সেশনে ২০২৫ সালে জেনেভায় অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ ওয়ার্ল্ড স্পীকার সম্মেলনের বিষয়ে আলোচনা হয়। এছাড়া গভর্নিং কাউন্সিল ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য টাস্ক ফোর্সের বিভিন্ন কর্মকান্ড নিয়েও আলোচনা করে।

২০২৪ সালের ক্রেমার-প্যাসি পুরস্কার বিষয়ে আলোচনার মধ্যে দিয়ে সেশনটি শেষ হয়।

এসময় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো: মুজিবুল হক এমপি, আখতারুজ্জামান এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৪৪   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী
প্রয়োজনে আবার রাজপথে নামবে ১১ দল: গোলাম পরওয়ার
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন - ত্রাণমন্ত্রী
সালথায় ৯ বছরের শিশুকে ধর্ষণ: ছয় বছর পর শওকতের যাবজ্জীবন
ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ