১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির গভর্নিং কাউন্সিলের সেশনে স্পীকারের অংশগ্রহণ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির গভর্নিং কাউন্সিলের সেশনে স্পীকারের অংশগ্রহণ
রবিবার, ২৪ মার্চ ২০২৪



১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির গভর্নিং কাউন্সিলের সেশনে স্পীকারের অংশগ্রহণ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ সুইজারল্যান্ডের জেনেভাতে ‘১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ উপলক্ষে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের ২১৩তম সেশনে সংসদীয় প্রতিনিধিদলসহ অংশগ্রহণ করেন।

সেশনের শুরুতেই গভর্নিং কাউন্সিলের ২১৩তম সেশনের এজেন্ডাগুলো গ্রহণ করা হয় এবং ২১২তম সেশনের রেকর্ডের সারাংশ অনুমোদন দেওয়া হয়।

পরবর্তীতে আইপিইউ’র প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকসন ২১২তম সেশন হতে সম্পন্ন বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা দেন। এরপরে আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং আইপিইউ ইমপ্যাক্ট রিপোর্ট ২০২৩ উপস্থাপন করেন।

এ সেশনে ২০২৫ সালে জেনেভায় অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ ওয়ার্ল্ড স্পীকার সম্মেলনের বিষয়ে আলোচনা হয়। এছাড়া গভর্নিং কাউন্সিল ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য টাস্ক ফোর্সের বিভিন্ন কর্মকান্ড নিয়েও আলোচনা করে।

২০২৪ সালের ক্রেমার-প্যাসি পুরস্কার বিষয়ে আলোচনার মধ্যে দিয়ে সেশনটি শেষ হয়।

এসময় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো: মুজিবুল হক এমপি, আখতারুজ্জামান এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:২০   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংসদে আলোচনা সম্ভব নয়: মল্লিকার্জুন খাড়গে
শিক্ষার্থীদের ‘মাদক মামলায় ফাঁসানোর’ হুমকি মুম্বাই পুলিশের
লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা
সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প
মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮
নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি
মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল
ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র
দেশের বাহিরেও আন্দোলনের ঢেউ জন্তর মন্তরে সকাল থেকেই বাড়ছে বিক্ষোভকারীদের ভিড়
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, আবার বাধা সেই হরিয়ানায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ