আবারও ঢাকা-রোম রুটে ডানা মেললো বিমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » আবারও ঢাকা-রোম রুটে ডানা মেললো বিমান
বুধবার, ২৭ মার্চ ২০২৪



আবারও ঢাকা-রোম রুটে ডানা মেললো বিমান

আবারও ঢাকা-রোম রুটে ডানা মেললো বিমান। লোকসানের ঘানি টেনে ২০১৫ সালের ৬ এপ্রিলে যে রুট বন্ধ করে দেয়া হয়েছিল, মঙ্গলবার (২৬ মার্চ) রাতে আবারও সেই পথে সরাসরি চালু হলো বিমানের ফ্লাইট। এতে ইতালিতে ১৫ থেকে ১৬ ঘণ্টার বিমান যাত্রা নেমে আসবে ৯ ঘণ্টায়।

মঙ্গলবার (২৬ মার্চ) রাতে ঢাকা-রোম সরাসরি ফ্লাইট পুনরায় উদ্বোধন করা হয়।

যাত্রা শুরুর কয়েক ঘণ্টা আগে মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা থেকে প্রথম ফ্লাইটে যাত্রী সংখ্যা বিজনেস ক্লাসে ২৩ জন ও ইকোনমিতে ১৭৭ জন। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে যাত্রী ধারণ ক্ষমতা ২৭১ জন।

অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম বলেন, যেকোনো এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা রয়েছে বর্তমানে লাভজনক অবস্থায় থাকা বাংলাদেশ বিমানের।

তবে বিমানকর্মীদের আচার-ব্যবহারে স্মার্ট হওয়ার তাগিদ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। তিনি বলেন, বিমানকর্মীদের আরও স্মার্ট হতে হবে। এজন্য প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

বিমানকে শক্তিশালী করতে এয়ারবাস থেকে বিমান কিনতে চুক্তি করা হবে বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন। তিনি বলেন, শিগগিরই এয়ারবাস থেকে বিমান কেনার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে।

ইতালিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি এই ফ্লাইট চলবে সপ্তাহে তিন দিন- সোম, মঙ্গল আর বৃহস্পতিবার। যেখানে ঢাকা-রোমে পৌঁছতে ট্যাক্সসহ ইকোনমি ক্লাসে একমুখী সর্বনিম্ন ভাড়া পড়বে জনপ্রতি ৬৪,৩৫৫ টাকা আর রোম থেকে ঢাকায় আসতে লাগবে ৪৮,৭৮৮ টাকা।

বাংলাদেশ সময়: ১১:৪২:৪৩   ২৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আগামীতে যেকোনো সংকটে জাতিকে পথ দেখাবে গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে পাকিস্তানের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ : খাদ্যমন্ত্রী
আনসার একাডেমী পরিদর্শন করলেন মরক্কো-সিঙ্গাপুরসহ ৪ দেশের রাষ্ট্রদূত
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আইজিপির
ঢাকায় নাগরিক সেবা নিশ্চিত করা দুই সিটি করপোরেশনের একার পক্ষে বড় চ্যালেঞ্জ: সড়ক মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ভূমিকা বাড়ানো তাগিদ রাষ্ট্রপতির
“অগণতান্ত্রিক ও চক্রান্তকারী শক্তির বিরুদ্ধে ৭ নভেম্বরই অনুপ্রেরণা: রিজভী”

News 2 Narayanganj News Archive

আর্কাইভ