কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলাধুলা » কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
বুধবার, ২৭ মার্চ ২০২৪



কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা

লিওনেল মেসিকে ছাড়াই কোস্টারিকাকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

বুধবার (২৭ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এই জয় দিয়ে বছরের প্রথম আন্তর্জাতিক সূচি শেষ করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণের পসরা সাজিয়েও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। উল্টো গোল হজম করে বিরতিতে যেতে হয়। তবে দ্বিতীয় হাফে দারুনভাবে ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তারা। এই অর্ধে কোস্টারিকাকে ৩ গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিহীন আর্জেন্টিনা।

ম্যাচ শুরুর ৩৪ মিনিটে ম্যানফ্রেড উগালদে কোস্টারিকাকে এগিয়ে দেন। কিন্তু দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের ফিরে পায় বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৫২ মিনিটে ডি মারিয়ার গোলে ১-১ সমতায় ফেরে আর্জেন্টিনা। এর ৪ মিনিট পরেই কর্নার থেকে গোল করে ম্যাক অ্যালিস্তার। এরপর ম্যাচের ৭৭ মিনিটে লাউতারো মার্টিনেজের সুবাধে তৃতীয় গোলের দেখা পায় স্কালোনির শিষ্যরা।

এদিন ইনজুরির কারণে আর্জেন্টিনার হয়ে খেলতে পারেননি লিওনেল মেসি।

বাংলাদেশ সময়: ১১:৪৭:৫৮   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভ্যালেন্সিয়াকে ৫ গোলে উড়িয়ে বার্সেলোনার চারে চার
মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো
গোল পাননি রোনালদো, মৌসুমের প্রথম হার আল-নাসরের
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ