গাজায় হতাহতের সংখ্যা অনেক বেশি: ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রীকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় হতাহতের সংখ্যা অনেক বেশি: ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রীকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী
বুধবার, ২৭ মার্চ ২০২৪



গাজায় হতাহতের সংখ্যা অনেক বেশি: ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রীকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্টকে বলেছেন, গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা অনেক বেশি।
মঙ্গলবার অস্টিন গ্যালান্টের সাথে বৈঠকের শুরুতেই এ কথা বলেছেন।
তিনি বলেছেন, বর্তমান গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা খুব বেশি। কিন্তু মানবিক সহায়তার পরিমাণ খুবই কম।
তিনি আরো বলেছেন, বৈঠকে তারা রাফায় ইসরায়েলী স্থল অভিযানের বিকল্প নিয়ে কথা বলবেন।
এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় জনাকীর্ণ শহর রাফায় ইসরায়েলের অভিযান চালানোর পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্্েরর উদ্বেগ নিয়ে কথা বলতে তেলআবিবের প্রতিনিধি দল পাঠানোর কথা ছিল। কিন্তু নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো না দেয়ায় ইসরায়েল প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। এর পরপরই প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করে। তাদের অব্যাহত এ প্রতিশোধমূলক হামলায় এ পর্যন্ত ৩২ হাজার ৪১৪ জন ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু।
এদিকে গাজায় ইসরায়েলের এই হামলায় যুক্তরাষ্ট্র কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই দৃঢ় সমর্থন দিয়ে আসছিল। কিন্তু গাজায় বেসামরিক হতাহত বেড়ে যাওয়া, মানবিক পরিস্থিতির ভয়াবহতা এবং রাফায় স্থল অভিযান চালানোর পরিকল্পনা থেকে ইসরায়েল সরে না আসায় ওয়াশিংটন তার হতাশা ব্যক্ত করেছে।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৪৭   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ