‘বুবলীকে নিয়ে কাজ করা অনেক আরাম, সে বেয়াদব নয়’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘বুবলীকে নিয়ে কাজ করা অনেক আরাম, সে বেয়াদব নয়’
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪



‘বুবলীকে নিয়ে কাজ করা অনেক আরাম, সে বেয়াদব নয়’

শোবিজ অঙ্গনের সবকিছু এখন উঠে আসে ফেসবুকে। কিছুদিন ধরে দেখা গেছে দুই নায়িকা পরী-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ। সেখানে পরীমণি যুক্ত করেছেন আরেক পরিচালকের নাম। তবে সবাই চয়নিকা চৌধুরীকে ধারণা করছেন। এর মধ্যে দেখা গেছে, বুবলী প্রসঙ্গে চয়নিকা চৌধুরীর নতুন করে প্রশংসার জোয়ারে ভাসলেন।

অভিনেত্রী শবনম বুবলি তার ছেলে বীরের জন্মদিনে একটা ভিডিও পোস্ট দেন। সেই ভিডিও পুরোটাই কপি বলে পোস্ট দেন পরীমনি। কারণ মাস ছয়েক আগে তার সন্তান পুণ্যকে নিয়ে একই রকম ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা।

তবে পরীর এমন দাবির বিপরীতে পাল্টা পোস্ট দেন বুবলি। সেই আগুনে ঘি ঢেলে দেন পরীমনির কাছের এক নারী পরিচালক। তিনি ওই দিন ‘প্রহেলিকা’খ্যাত শবনম বুবলি ও তার সন্তানকে শুভ কামনা জানিয়ে দেন আরেকটি আবেগঘন পোস্ট।

সেই পোস্টের পরেই চয়নিকার ওপর ক্ষিপ্ত হন পরীমণি এমনটাই ধারণা করছেন নেটিজেনরা। তবে এসবের মধ্যে শবনম বুবলী ও চয়নিকা চৌধুরীকে খুব হাসিখুশি ও উৎফুল্ল দেখা দেখা গেছে একটি জায়গায়।

বুবলী প্রসঙ্গে চয়নিকা বলেন, ‘বুবলী খুবই ভদ্র, বিনয়ী একজন মানুষ। অনেক বেশি সময় সচেতন। ভোর ৫টায় আসতে বললে ৪টায় চলে আসে। স্ক্রিপ্ট পড়ে আসে। বুবলীকে নিয়ে কাজ করতে খুবই আরাম পাওয়া যায়।’

তিনি আরও বলেন, বুবলী বেয়াদব নয়। যেটা আমার সবথেকে খারাপ লাগে। জোরে কথা বলে না। আমি ওর অসম্ভব একজন ফ্যান। একজন ডিরেক্টরের আরামের জায়গা ভালো একজন আর্টিস্ট পাওয়া। বুবলী তেমনই একজন। কস্টিউম নিয়ে ভাবতে হয় না। খুবই সিনসিয়ার একজন শিল্পী।

‘প্রহেলিকা’ নিয়ে চয়নিকা বলেন, ‘প্রহেলিকা’তে অভিনয় করে বুবলী বুঝিয়ে দিয়েছে ওর অভিনয়ের জাদু। ‘প্রহেলিকা’ বুবলীর জীবনের টার্নিং পয়েন্ট আমি বলবো। শুধু আমি নয় সুবর্ণা আপা থেকে শুরু করে সবাই বুবলীর প্রশংসা করেছে। আমি আরও অনেক কাজ করতে চাই বুবলীকে নিয়ে।

বাংলাদেশ সময়: ১২:১৬:৩৪   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ