৯১ আসনে প্রার্থী ঘোষণা করল গণসংহতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৯১ আসনে প্রার্থী ঘোষণা করল গণসংহতি
বুধবার, ৫ নভেম্বর ২০২৫



৯১ আসনে প্রার্থী ঘোষণা করল গণসংহতি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৯১ আসনের প্রার্থী ঘোষণা করেছেন জোনায়েদ সাকির দল গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি লড়বেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে।

গত ২ নভেম্বর গণসংহতি আন্দোলনের ৫৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়, যেখানে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী হয়েছেন আবুল হাসান রুবেল।

আজ বুধবার রাজধানীর হাতিরপুলে অবস্থিত দলটি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোনায়েদ সাকি বলেন, ‘প্রগতিশীল, উদার ও মধ্যপন্থী দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে। গণতন্ত্র মঞ্চ ৩০০ আসনেই প্রার্থী দেবে। বিএনপির সঙ্গেও আলোচনা চলমান।’

নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো ঠিক হয়নি মন্তব্য করে তিনি বলেন, ‘এটি গণতান্ত্রিক পদ্ধতি নয়।
জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত ছিল।’

তিনি আরো বলেন, ‘গণভোট আর নির্বাচন একইদিনে হওয়া দরকার। রাজনৈতিক দলগুলোর এক হয়ে ঐকমত্য গঠন করা জরুরি।’

গণসংহতি আন্দোলনের ঘোষণা করা প্রার্থীদের মধ্যে রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে জোনায়েদ সাকি, পাবনা-৪ ও ঢাকা-১০ থেকে আবুল হাসান রুবেল, ঢাকা-১২ থেকে তাসলিমা আখতার, চট্টগ্রাম-৯ থেকে হাসান মারুফ রুমী, বরিশাল-৫ থেকে দেওয়ান আব্দুর রশীদ নীলু, নারায়ণগঞ্জ-৫ থেকে তরিকুল সুজন, ঢাকা-৭ থেকে মনির উদ্দীন পাপ্পু, ঢাকা-৩ থেকে বাচ্চু ভূঁইয়া, পাবনা-২ থেকে জুলহাসনাইন বাবু, রাজশাহী-২ থেকে অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, লালমনিরহাট-২ ও ৩ থেকে দীপক কুমার রায়, টাঙ্গাইল-৬ থেকে আলিফ দেওয়ান, নাটোর-১ থেকে সেন্টু আলী, ময়মনসিংহ-১০ থেকে একেএম শামসুল আলম, রংপুর-২ থেকে মোফাখখারুল ইসলাম মুন, রংপুর-৩ থেকে তৌহিদুর রহমান, মৌলভীবাজার-৪ থেকে সৈয়দ সাইফুল ইসলাম, ময়মনসিংহ-৪ থেকে মোস্তাফিজুর রহমান রাজীব, নওগাঁ-৫ থেকে মোসাদ্দেক হোসাইন (সৈকত আরিফ), চট্টগ্রাম-৪ থেকে জাহিদুল আলম আল-জাহিদ।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৩৬   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
লাঙ্গলবন্দে সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা দিলেন সংস্কৃতিমন্ত্রী
দেশীয় অস্ত্রসহ জিমখানায় ৫ জন গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার
স্বাধীনতা আমাদের আত্মপরিচয় ও গর্ব: এমপি মান্নান
ফেরিতে ওঠার সময় নদীতে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা
অর্পিত দায়িত্ব সততার সঙ্গে পালন করাই হোক স্বাধীনতা দিবসের শপথ: ধর্মসচিব
অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী
মার্কিন বিশেষ দূতের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক
মহাষ্টমী পুণ্যস্নান: লাখো ভক্তের পদচারণায় মুখরিত লাঙ্গলবন্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ