ইউরোপে এক ঘণ্টা এগোলো ঘড়ির কাঁটা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউরোপে এক ঘণ্টা এগোলো ঘড়ির কাঁটা
রবিবার, ৩১ মার্চ ২০২৪



ইউরোপে এক ঘণ্টা এগোলো ঘড়ির কাঁটা

ইউরোপের দেশগুলোতে আজ থেকে এক ঘণ্টা এগিয়ে চলবে ঘড়ির কাঁটা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রতিবছর মার্চের শেষ রোববার (৩১ মার্চ) ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেয়া হয়। মূলত এটি ‘ডে লাইট সেভিং টাইম (ডিএসটি)’ নামে পরিচত।

টাইম অ্যান্ড ডেটের খবর অনুযায়ী, অফিসসহ অন্যান্য জায়গায় দিনের আলোর আরও ব্যবহারের জন্য এমনটি করা হয়।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইউরোপজুড়ে দিনের আলো সংরক্ষণ ও কাজে লাগানোর জন্য ঘড়ির কাঁটা এগিয়ে দেয়া হয়। ইউরোপে ঘড়ির কাঁটা পরিবর্তনের সিদ্ধান্ত দুইবার হয়। ২৭ অক্টোবর তা আবার এক ঘণ্টা পিছিয়ে দেয়া হবে।

যুক্তরাজ্যে ৩১ মার্চ থেকে গ্রীষ্মকালীন সময় শুরু হয়েছে। এ সময় ব্রিটিশ সামার টাইম বা বিএসটি নামে পরিচিত। ১৯১৬ সালে গৃহীত সামার টাইম অ্যাক্ট অনুসারে ১০০ বছরের বেশি সময় ধরে ঘড়ির কাঁটা পরিবর্তন করা হয় যুক্তরাজ্যে।

২০০১ সাল থেকেই ইইউভুক্ত দেশগুলোর জন্য ঘড়ির কাঁটা এগিয়ে আনা বাধ্যতামূলক। এ উদ্যোগ দিনের আলো সংরক্ষণ সময় বা ডিএসটি পরিকল্পনা নামে পরিচিত। ব্রেক্সিটের কারণে ভবিষ্যতে যুক্তরাজ্যের ঘড়ির কাঁটায় পরিবর্তন আসবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
তবে ইউরোপের দেশ রাশিয়া, আইসল্যান্ড ও বেলারুশ ডিএসটি পদ্ধতি ব্যবহার করে না।

উল্লেখ্য, প্রতি বছর যে ঘড়ির কাঁটা পরিবর্তন করা হয়, তা বাতিল করে দিতে ২০১৯ সালে উদ্যোগ নিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। তবে পাঁচ বছর পার হলেও এখন পর্যন্ত এটি নিয়ে কোনো সমাধান হয়নি। বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক আলোচনাও শুরু করতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন।

বাংলাদেশ সময়: ১২:৪৪:৪২   ২৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ