চুনকা কুটিরের ইফতারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলনমেলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » চুনকা কুটিরের ইফতারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলনমেলা
রবিবার, ৩১ মার্চ ২০২৪



চুনকা কুটিরের ইফতারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলনমেলা

ইসলাম ধর্মের চতুর্থ খলিফা হযরত আলীর (রা.) শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মার্চ) বিকেলে নগরীর দেওভোগ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাসভবন চুনকা কুটিরে এই আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আমন্ত্রণে এই আয়োজনে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ দোয়া ও ইফতারে অংশ নেন। প্রতিবছর হযরত আলীর শাহাদাত বার্ষিকীতে নিজ বাড়িতে দোয়ার আয়োজন করেন আইভী।

এই সময় উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, সাবেক সদস্য মো. শহিদুল্লাহ, শামসুজ্জামান ভাষানী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফান হোসেন দীপ, মহানগর যুবলীগের সহসভাপতি কামরুল হুদা বাবু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মনিরুজ্জামান মনির, অসিত বরণ বিশ্বাস, শাহীন মিয়া, মনোয়ারা বেগম, সাবেক কাউন্সিলর ফয়সাল মো. সাগর, কবির হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:২৩   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ