সৌদির বিনিয়োগে নিশ্চিত হবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা!

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদির বিনিয়োগে নিশ্চিত হবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা!
সোমবার, ১ এপ্রিল ২০২৪



সৌদির বিনিয়োগে নিশ্চিত হবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা!

সৌদি আরবের বিনিয়োগে বাংলাদেশের জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিত হবে। একইসঙ্গে দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে পরিচিতি পাওয়া বাংলাদেশের ডলারের রির্জাভের ওপর চাপ কমাবে।

রোববার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এমনটি দাবি করেছে আরব নিউজ।

এতে বলা হয়, জ্বালানি খাতের উন্নয়নের লক্ষ্যে গত মার্চ মাসে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই অনুষ্ঠানে সৌদি সরকারের প্রতিনিধি হিসেবে আইটিএফসি ও বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে জ্বালানি তেল আমদানি ও বিপণন বিষয়ক কর্তৃপক্ষ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশের জ্বালানি খাতে ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৩৪৮ কোটি টাকা বিনিয়োগ করবে সৌদি আরব। দেশটির সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের বিশেষ প্রকল্প ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের (আইটিএফসি) মাধ্যমে বিনিয়োগের অর্থ প্রদান করা হবে।

আইটিএফসি বলছে, বিনিয়োগের মূল লক্ষ্যই হলো বাংলাদেশের জ্বালানি অবকাঠামোর উন্নয়ন করা।

প্রতিবেদনে আরব নিউজ আরও জানায়, সৌদি আরবের এই বিনিয়োগে বাংলাদেশের জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিত হবে। একইসঙ্গে দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে পরিচিতি পাওয়া বাংলাদেশের ডলারের রির্জাভের ওপর চাপ কমাবে।

এদিকে, বাংলাদেশ কর্তৃপক্ষ বলছে, এই চুক্তির অধীনে আগামী জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিনিয়োগের টাকা পাওয়া যাবে। এই অর্থায়নের বেশিরভাগ অর্থ ব্যয় করা হবে অপরিশোধিত তেল আমদানিতে। এছাড়াও অল্প পরিমাণে পরিশোধিত তেলও আমদানি করা হবে।

নিজেদের চাহিদার বেশিরভাগ জ্বালানি আমদানি করতে হয় বাংলাদেশকে। সেই দিক দিয়ে সৌদি আরবের এই বিনিয়োগ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১২:২৫:৪৩   ২৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ