জুয়েল ও মিলির প্রেম যেন ‘রূপকথা’

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুয়েল ও মিলির প্রেম যেন ‘রূপকথা’
শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪



জুয়েল ও মিলির প্রেম যেন ‘রূপকথা’

ঈদকে কেন্দ্র করে নির্মাতা-অভিনেতা সবাই দর্শকদের নতুন নতুন কাজ উপহার দিতে ব্যস্ত। আর ঈদে নির্মাতা জাকারিয়া সৌখিন হাজির হচ্ছেন অমর প্রেমের গল্প নিয়ে। একদম রূপকথার মতো।

এমন প্রেম এখন আর সচরাচর মেলে না। তেমনই এক অমর প্রেমের গল্প দেখা যাবে সিএমভি’র ঈদ আয়োজনে ‘রূপকথা’ নামের সিনেমায়। ৭৫ মিনিট দৈর্ঘ্যের এই নির্মাণে প্রেমিক জুয়েল ও প্রেমিকা মিলি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা জাকারিয়া সৌখিন জানান, নাটক বা টেলিছবি নয়, তিনি আসলে একটি সিনেমা বানানোর চেষ্টা করেছেন। বিশেষ এই সিনেমাটিতে দেখানোর চেষ্টা করেছেন প্রেম, বিরহ আর পারিবারিক আবহের অনবদ্য এক প্রেম কাহিনী। যা দেখলে দর্শকদের মনে হবে ‘রূপকথা’র মতোই।

গল্পের শুরুটা এমন, ফুলের মতো সুন্দর মায়তলী গ্রামের একমাত্র কাঁটা জুয়েল নামের এক যুবক। পুরো গ্রাম তার অত্যাচারে অতিষ্ঠ। একই গ্রামে মিলিকে আসতে হয় বাবার বদলির চাকরির সুবাদে। এরপর শুরু হয় ‘রূপকথা’র প্রেম-বিরহের বুনন, জানান জাকারিয়া সৌখিন।

‘রূপকথা’য় অভিনয় করে স্বস্তি ও উচ্ছ্বাস প্রকাশ করছেন তৌসিফ-পায়েল দুজনেই। বলছেন, এই ঈদে তাদের সেরা কাজ হতে যাচ্ছে এটি। কারণ এর গল্প ও নির্মাণ দুটোই অসাধারণ।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে প্রায় ২০টি প্রজেক্টের মধ্যে ‘রূপকথা’ হচ্ছে তাদের সর্বোচ্চ দৈর্ঘ্য ও বড় বাজেটের নির্মাণ। ফলে এই কাজটি নিয়ে প্রতিষ্ঠানটির প্রত্যাশাও আকাশছোঁয়া।
প্রযোজক জানান, ঈদ উৎসবের বিশেষ আয়োজনে ‘রূপকথা’ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১১:৪৬:২৯   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেফতার
রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
নাসিকের সীমানা সম্প্রসারণ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত
শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: এমপি পার্থ
বিমান ও পর্যটন খাতের প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মেনে কাজ শেষ করার তাগিদ
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় ডুবে ১ ব্যক্তির মৃত্যু
শেরপুরে পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু
খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা
শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার: বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ