বাংলাদেশে হত্যা করে নিউইয়র্কে গ্রেফতার মার্কিন নাগরিক

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশে হত্যা করে নিউইয়র্কে গ্রেফতার মার্কিন নাগরিক
শনিবার, ৬ এপ্রিল ২০২৪



বাংলাদেশে হত্যা করে নিউইয়র্কে গ্রেফতার মার্কিন নাগরিক

বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটানো যুক্তরাষ্ট্রের নাগরিক গেনেট রোজারিওকে (৫২) নিউইয়র্কের ম্যানহাটনে গ্রেফতার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে বলা হয়েছে, বৃহস্পতিবার (৪ এপ্রিল) স্থানীয় সময় অভিযুক্ত নিউইয়র্কের ব্রঙ্কসের ওই বাসিন্দাকে গ্রেফতার করে দেশটির আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ফৌজদারি শাখার প্রধান ও মুখ্য উপসহকারী অ্যাটর্নি জেনারেল নিকোল এম আর্জেন্টিয়েরি এক বিবৃতিতে বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক। ওই ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে।

জানা গেছে, গেনেট রোজারিও ২০২১ সালের ১১ জুন বাংলাদেশে থাকা অবস্থায় মাইকেল রোজারিও নামে অপর এক যুক্তরাষ্ট্রের নাগরিককে হত্যা করেন। তার বিরুদ্ধে বিদেশে একজন মার্কিন নাগরিককে হত্যা ও সশস্ত্র সহিংসতার সময় আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখা, বহন ও ব্যবহারের বিষয়ে অভিযোগ আনা হয়েছে।

তবে গেনেট রোজারিও খুন করে বাংলাদেশ থেকে কীভাবে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন সে বিষয়টি জানানো হয়নি।

অপরাধ প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মুখ্য উপসহকারী অ্যাটর্নি জেনারেল নিকোল এম আর্জেন্টিয়েরি বলেন, বিদেশে একজন আমেরিকান নাগরিক অপর এক আমেরিকান নাগরিককে হত্যা করলে তাকে কঠিন পরিণতি ভোগ করতে হয়।

২০২১ সালের ১১ জুন মুন্সীগঞ্জের সিরাজদিখানের খ্রিস্টানপল্লী কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে মাইকেল রোজারিও (৭২) নামে যুক্তরাষ্ট্রপ্রবাসীকে গুলি করে হত্যা করেন তার ভাতিজা গেনেট রোজারিও। ওই রাতেই স্থানীয় পুলিশ গেনেট রোজারিওকে বন্দুক ও গুলিসহ গ্রেফতার করেন। পরে গেনেট রোজারিও আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১১:১১:২১   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ