তেল-গ্যাস অনুসন্ধান ও এলএনজি সরবরাহে থাইল্যান্ডের আগ্রহ প্রকাশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তেল-গ্যাস অনুসন্ধান ও এলএনজি সরবরাহে থাইল্যান্ডের আগ্রহ প্রকাশ
মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪



তেল-গ্যাস অনুসন্ধান ও এলএনজি সরবরাহে থাইল্যান্ডের আগ্রহ প্রকাশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সামিটমর সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রীর অফিসকক্ষে তাঁদের এই সাক্ষাৎ হয়। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

থাইল্যান্ডের রাষ্ট্রদূত, গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান এবং এলএনজি সরবরাহে আগ্রহ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরের সময় এসংক্রান্ত বিষয়ে দৃশ্যমান অগ্রগতির জন্য অনুরোধ করেন।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশ সকল প্রকার বিনিয়োগকে উৎসাহিত করবে। থাইল্যান্ডের পিটিটি গ্লোবাল এলএনজি কম্পানি লিমিটেডের আগ্রহকে আমরা স্বাগত জানাই। এলএনজি সরবরাহের ক্ষেত্রে ট্রেডিং কম্পানি ও উৎপাদনকারী কম্পানিগুলোকে অগ্রাধিকার দিই।
থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের জ্বালানি সহযোগিতা বৃদ্ধির জন্য একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের বিষয়টি বেশ এগিয়েছে। আশা করা যাচ্ছে, অল্প সময়ের মধ্যে এটি স্বাক্ষর করা হবে। জ্বালানি সহযোগিতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক, শিল্প ও সামাজিক উন্নয়নেরও অগ্রগতি হবে।’

বাংলাদেশ সময়: ২২:২৬:২৬   ৫৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ