পুলিশ ও সাংবাদিকদের যৌথ প্রচেষ্টায় ৩ বছর পর ফিরে পেল হারানো বাইক

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুলিশ ও সাংবাদিকদের যৌথ প্রচেষ্টায় ৩ বছর পর ফিরে পেল হারানো বাইক
সোমবার, ১৬ মার্চ ২০২৬



পুলিশ ও সাংবাদিকদের যৌথ প্রচেষ্টায় ৩ বছর পর ফিরে পেল হারানো বাইক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী থানা পুলিশের সততা এবং স্থানীয় সাংবাদিকদের সচেতনতামূলক প্রচারণার এক অনন্য নজির সৃষ্টি হয়েছে। দীর্ঘ ৩ বছর আগে চুরি হওয়া শখের মোটরসাইকেলটি ফিরে পেলেন সিরাজগঞ্জের যুবক ইউসুফ আলী। আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে মোটরসাইকেলটি তার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ মার্চ রাতে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার বাস স্ট্যান্ড থানা মোড় এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিলেন সরিষাবাড়ী থানার এসআই আসাদুজ্জামান আসাদ ও এএসআই শাহাদাত হোসেন। অভিযান চলাকালীন তারা একটি পরিত্যক্ত ‘ইয়ামাহা আর ওয়ান ফাইভ (ভার্সন-৩)’ মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

​মোটরসাইকেলটি উদ্ধারের পর এসআই আসাদ বিষয়টি স্থানীয় সংবাদকর্মী আবুল হোসেন ও ইসমাইল হোসেনকে জানান। জনস্বার্থে সাংবাদিকরা বাইকটির ছবি তুলে তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন।

​অন্যদিকে, সিরাজগঞ্জ জেলা সদরের ছোনগাছা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইউসুফ আলী জানান, গত ২০২১ সালের ২ ডিসেম্বর সিরাজগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন এলাকা থেকে তার বাইকটি চুরি হয়েছিল। দীর্ঘ সময় হন্যে হয়ে খুঁজেও তিনি কোনো হদিস পাননি। গত ৭ মার্চ হঠাৎ ফেসবুকে সাংবাদিকদের দেওয়া পোস্টটি তার নজরে আসে এবং তিনি নিজের হারানো বাইকটি চিনতে পারেন।

​বাইকটি শনাক্ত করার পর গত ১০ মার্চ ইউসুফ আলী সরিষাবাড়ী থানায় যোগাযোগ করেন। পরবর্তীতে তিনি সরিষাবাড়ী এসে আলামিন কম্পিউটার সেন্টারে অভিযোগপত্রের কাজ করার সময় সাংবাদিক আবুল হোসেন ও ইসমাইল হোসেনের সাথে সাক্ষাৎ করেন। এ সময় নিজের প্রিয় বাইক ফিরে পাওয়ার আনন্দে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

​সরিষাবাড়ী থানার এসআই আসাদুজ্জামান আসাদ বলেন, ​”আমরা চেকপোস্ট চলাকালীন পরিত্যক্ত অবস্থায় বাইকটি উদ্ধার করি। প্রকৃত মালিকের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং আইনি প্রক্রিয়া শেষে আজ তা হস্তান্তর করা হয়েছে। জনগণের জানমাল রক্ষায় আমাদের এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।”

​প্রিয় বাইক ফিরে পেয়ে উচ্ছ্বসিত ইউসুফ আলী বলেন ​”আমি বাইকটি ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। আজ আমি অত্যন্ত আনন্দিত। সরিষাবাড়ী থানা পুলিশ এবং সাংবাদিক ভাইদের নিঃস্বার্থ সহযোগিতার কারণেই আজ আমার প্রিয় সম্পদটি ফিরে পেলাম। তাদের প্রতি আমার অন্তহীন কৃতজ্ঞতা।”

বাংলাদেশ সময়: ২২:৫৯:৪৬   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চরভদ্রাসনে শত বছরের সরকারি খাল দখলমুক্ত, ভরাটের মালামাল ১০ হাজার টাকায় নিলামে বিক্রি।
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন: আতিকুর রহমান রুমন
তরুণ প্রজন্মকে নাগরিক অধিকার সচেতন করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ
টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ