সোনারগাঁয় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪



সোনারগাঁয় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক জাহিদ মিয়া (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তাসংলগ্ন সাদিপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চর-সফিকা এলাকার তারা মিয়ার ছেলে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার জাহিদ মিয়া সোমবার বিকেলে অটোরিকশা চালানোর সময় কুমিল্লাগামী রূপান্তর মেঘনা সুপার সার্ভিস নামের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৩-০৫৬৮) তাঁর অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে চালক জাহিদ গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে যান।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় রাখা হয়েছে। বাসটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১:১৬:০৬   ৫২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী
দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
আমি কোনো ব্যক্তি বা দলের লাভের জন্য কাজ করি না: ডেপুটি স্পিকার
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ধর্মীয় পরিচয়ে কাউকে আলাদা করে দেখতে চাই না’- শামা ওবায়েদ
বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং চালু, ১৫-২০ মিনিটেই মিলছে লাগেজ: বিমানমন্ত্রী
লালনের আদর্শকে জীবন পরিবর্তনের অনুষঙ্গ করতে হবে - জ্বালানি প্রতিমন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ