বিএনপি নেতারা সাধু সেজে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : হানিফ

প্রথম পাতা » খুলনা » বিএনপি নেতারা সাধু সেজে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : হানিফ
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪



বিএনপি নেতারা সাধু সেজে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নেতারা সাধু সেজে জনগণকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এটা করে কোন লাভ হবে না তাদের। আজ সোমবার দুপুরে শহরের পিটিই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন ।
মাহবুব উল আলম হানিফ বলেন, এদেশের মানুষ জানে নেতাকর্মীরাও জানে, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মাজা অনেক আগেই ভেঙে গেছে। বিএনপি নামক দলটিরই মাজা ভাঙ্গা। মাজা ভাঙ্গা বলেই তারা ঘরে উঠে গেছে, তারা আবার কিভাবে মাজা সোজা করে দাঁড়াবে। তিনি বলেন, কোথাও যুদ্ধ হোক এটা আমরা সমর্থন করি না। আমরা চাই গোটা পৃথিবীই শান্তিপূর্ণ থাকুক। ফিলিস্তিনিদের উপর ইজরাইলের হামলারও আমরা প্রতিবাদ করেছি, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধেরও আমরা বিপক্ষে ছিলাম। আমরা চাই আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান হোক।
এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ হাসান মেহেদী, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৫:৩৩   ৫১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
বাগেরহাটে আর্থিক সহায়তা পেলেন ১৩জন অসচ্ছল ব্যক্তি
যশোরে চিকিৎসকের ক্রেডিট কার্ড জালিয়াতি, চক্রের দুই সদস্য আটক
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ