বিএনপির অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নেবেন: কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নেবেন: কাদের
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪



বিএনপির অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নেবেন: কাদের

বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করলেও তাদের অনেকেই নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন অন্তঃসারশূন্য। তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। দলটি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করছে। তবে তাদের অনেকেই আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবেন।

ওবায়দুল কাদের আরও জানান, আগামী ৮ মে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। মন্ত্রী- এমপিদের প্রভাব বিস্তার না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্বাচন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

যুদ্ধ-বিগ্রহ নিয়ে বিশ্ব পরিস্থিতির কঠিন সময় সামাল দেয়া চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন,

দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে সরকার। ব্যাংকিং খাতে লেনদেন আগের চেয়ে বেড়েছে। রোজায়ও লেনদেন ভালো হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আটলান্টিক স্বাধীনতা সূচকে বাংলাদেশ ২৫ ধাপ পেছনোর বিষয়ে ওবায়দুল কাদের মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ করে পাল্টা প্রশ্ন ছুঁড়েন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র কতধাপ পিছিয়েছে?

বাংলাদেশ সময়: ১৩:১০:০৫   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ