বেনাপোল সীমান্তে বিক্ষোভ: হাদীর খুনিদের ফেরত দিতে আলটিমেটাম

প্রথম পাতা » খুলনা » বেনাপোল সীমান্তে বিক্ষোভ: হাদীর খুনিদের ফেরত দিতে আলটিমেটাম
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫



বেনাপোল সীমান্তে বিক্ষোভ: হাদীর খুনিদের ফেরত দিতে আলটিমেটাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ভারত থেকে দেশে ফেরত পাঠানোর দাবিতে যশোরের বেনাপোল সীমান্তে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রসমাজ। এ সময় প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো সীমান্ত এলাকা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় বেনাপোল বাজার থেকে একটি লংমার্চ নিয়ে চেকপোস্ট সীমান্তে পৌঁছান আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা শূন্যরেখায় (জিরো লাইন) যাওয়ার চেষ্টা করলে বিজিবি ও পুলিশ তাতে বাধা দেয়। পরে বাধার মুখে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান নিয়ে এক ঘণ্টা কর্মসূচি পালন করেন তারা।

সমাবেশ থেকে বিক্ষোভকারীরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাদীর হত্যাকারীদের দেশে ফেরত না দিলে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে। তারা অভিযোগ করে বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এ সময় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ভারতে আশ্রয় না দেয়ার আহ্বান জানান ছাত্রসমাজের নেতারা।

এদিকে কর্মসূচি চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি ও পুলিশ সীমান্তে নিরাপত্তা জোরদার করে।

বিক্ষোভ সমাবেশে অংশ নেন সাবেক শিক্ষক আব্দুল মান্নান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোল শাখার আহ্বায়ক আসাদুল্লাহ আল গালিব, সদস্য সচিব সাজেদুর রহমান শিপু, মুখ্য সংগঠক নাইমুর রহমান, যুগ্ম সদস্য সচিব রেজোয়ান হোসেন আকাশ, শার্শা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুরাদ-উদ-দৌলা, জুলাইযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমান সাকিব প্রমুখ। এছাড়া ছাত্রদল ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৫৮   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ