মির্জা ফখরুলের মিথ্যাচার জনগণকে বিভ্রান্ত করছে : হানিফ

প্রথম পাতা » খুলনা » মির্জা ফখরুলের মিথ্যাচার জনগণকে বিভ্রান্ত করছে : হানিফ
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪



মির্জা ফখরুলের মিথ্যাচার জনগণকে বিভ্রান্ত করছে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, মির্জা ফখরুল যে সমস্ত কথাবার্তা বলছেন, এসব কথার কোন ভিত্তি ও যৌক্তিকতা নেই। একটা দািিয়ত্বশীল পদে থেকে এভাবে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার কোন মানে হয় না।
নতুন বছরের পথচলায় এই সমস্ত অসত্য কথা বলে জাতিকে বিভ্রান্ত করার পথ পরিহার করতে বিএনপি’র নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন হানিফ।
তিনি বলেন, ‘নতুন বছরে এদেশের মানুষ অতিতের সকল গ্লানি ধুয়েমুছে নবউদ্যোমে যাত্রা শুরু করবে আমরা- এমনটায় প্রত্যাশা করি। সকলে আমরা মিলেমিছে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবো- এটাই আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে, সবাই একসাথে কাজ করার সময় অহেতুক অসত্য কথা বলে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করতে বিএনপি নেতাদের প্রতি অনুরোধ রইলো।’
আজ মঙ্গলবার বেলা ১১টায় শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন ।
‘এখন আর কারো উপর নির্ভর করা যাবে না, নিজেদের শক্তি দিয়েই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে’- মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি নেতারা বর্তমান সরকারের পতন ঘটানোর জন্য বিদেশী শক্তির উপর নির্ভর করে, তাদের সহায়তায় যে ষড়যন্ত্র করেছিল- মির্জা ফখরুলের স্ব^ীকরোক্তীতে সেটা প্রমাণ হলো। এজন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদও জানান হানিফ।
হানিফ বলেন, আওয়ামী লীগের এখন মূল লক্ষ্য হচ্ছে সংগঠনকে গুছিয়ে ঐক্যবদ্ধ করা। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে যে ছোটখাটো বিভেদ সৃষ্টি হয়েছে, কোন কোন জায়গায় অনৈক্য হয়েছে সেগুলোকে সাংগঠনিক ভাবে দ্রুত নিরসন করে দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করা। আগামী ২০২৫ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলকে সামনে রেখে উপজেলা নির্বাচনের পরে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সকল মেয়াদ উত্তীর্ণ কমিটির কাউন্সিল করা হবে বলেও জানান হানিফ।
কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব ও বিএফইউজে’র সহসভাপতি আফরোজা আক্তার ডিউসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২৭:০৬   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির
বৈষম্যহীন দেশ বিনির্মাণে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত
মেহেরপুর সীমান্তে ৪ জনের পুশইন ঠেকালো বিজিবি ও গ্রামবাসী
খুলনায় অর্থনৈতিক শুমারিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
অফিসে সময়মতো না এলে আপনাকে আমার ‘আসসালামু আলাইকুম’ দিতে হবে: আইনমন্ত্রী
পুশইন: দিল্লির সদিচ্ছা ছাড়া সীমান্ত সমস্যার সমাধান সম্ভব নয়
বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে - বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
চুয়াডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ