মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব

প্রথম পাতা » খুলনা » মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬



মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব

মোংলা বন্দরকে কেন্দ্র করে সরকার দক্ষিণাঞ্চলে নতুন অর্থনৈতিক হাব গড়ে তুলবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী ১৫ দিনের মধ্যে দুবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যাপক উন্নয়ন ও সম্ভাবনা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) মোংলা বন্দর জেটিতে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের’ নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোংলা বন্দরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, বন্দরে নতুন কনটেইনার জেটি, ইয়ার্ড ও আধুনিক সরঞ্জাম স্থাপন করা হচ্ছে। এখানে চায়না ইপিজেড গড়ে উঠছে। এ অঞ্চলে অনেক বড় শিল্পপ্রতিষ্ঠান আসছে। ভাগা থেকে মোংলা পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণের কাজ চলছে। পাশাপাশি রেল যোগাযোগও চালু হবে।

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-উত্তরাঞ্চলে জ্বালানি ও শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সরকার এ সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে। বর্তমান সরকারের মেয়াদেই মোংলাকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের অর্থনীতি, অবকাঠামো, ব্যবসা-বাণিজ্য এবং আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হবে।

নৌপরিবহনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাকে জানিয়েছেন যে মোংলা, খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চল দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। একটি অঞ্চলকে পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

জ্বালানি সংকটের সমাধানে কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, শিল্পায়নের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি এবং সেবা খাত প্রতিষ্ঠায় সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এখন প্রয়োজন স্বস্তি, শান্তি ও অগ্রগতির লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা। তা না হলে বৃহত্তর খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের মানুষের সম্ভাবনা, যোগ্যতা ও সক্ষমতা প্রতিষ্ঠিত হবে না; বরং তা আবারও ভূলুণ্ঠিত হতে পারে।

তিনি বলেন, বৃহত্তর জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ও সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। মতপার্থক্য থাকবে, তবে বৃহত্তর স্বার্থে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৮:৫৭   ১৬ বার পঠিত   #  #  #  #







খুলনা’র আরও খবর


আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন
শিল্পকারখানায় নাশকতার চেষ্টা হলে ২০২৪ সালের মতো জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
মোংলা বন্দরে দুই কনটেইনার জেটি নির্মাণে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
বাগেরহাটে খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ