১৮ এপ্রিল প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হচ্ছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৮ এপ্রিল প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হচ্ছে
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪



১৮ এপ্রিল প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হচ্ছে

আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪’ উদ্বোধন করা হবে।
সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পার্শ্ববর্তী পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
আজ মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেন।
ভেন্যু পরিদর্শনকালে মন্ত্রী নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩৩:১২   ৩৩১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
৭ নভেম্বরের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ডা. শফিকুর
আ.লীগের বিষয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ নাহিদের
জনতা জুট মিলে ১৭.৮৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫
চাঁদাবাজি করলে ধরে পুলিশে দিন, প্রয়োজনে আমিই ব্যবস্থা নেব : আমিনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ