জিডিপি কমার পূর্বাভাসে চিন্তার কিছু নেই: অর্থমন্ত্রী

প্রথম পাতা » অর্থনীতি » জিডিপি কমার পূর্বাভাসে চিন্তার কিছু নেই: অর্থমন্ত্রী
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪



জিডিপি কমার পূর্বাভাসে চিন্তার কিছু নেই: অর্থমন্ত্রী

বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমিয়ে এনেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে আইএমএফের এ পূর্বাভাসে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইতিমধ্যে বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আইএমএফের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই।

আইএমএফ বলেছে, চলতি ২০২৩–২৪ অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৭ শতাংশ। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের কারণে জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে বলে আজ প্রকাশিত আইএমএফের প্রতিবেদনে বলা হয়।

তবে একই অর্থবছরে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে বলে আশা করছে আইএমএফ। সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছর বাংলাদেশে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৯ শতাংশ হতে পারে। গত অর্থবছরে যা ছিল ৯ দশমিক ৭ শতাংশ।

অর্থনৈতিক সংস্কারে সরকারের নেওয়া উদ্যোগগুলো কাজে লাগছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ে মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। কিন্তু যারা নেতিবাচক দৃষ্টিতে দেখে, তারা খুশি না।

বাংলাদেশ সময়: ১৫:১২:৪৮   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ