বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

প্রথম পাতা » খুলনা » বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪



বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

মাগুরা জেলার সদরের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামি অনুপ কুমার চাকীকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১৬ এপ্রিল) রাতে র‍্যাব-৩ এর একটি দল রাজধানীর তেঁজগাও থেকে তাকে গ্রেপ্তার করে। অনুপ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নিখিল কুমার চাকীর ছেলে।

র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, ভুক্তভোগীর সঙ্গে অনুপের পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলাপের এক পর্যায়ে আসামি জানতে পারে, ভুক্তভোগীর ৮ বছর আগে ডিভোর্স হয় এবং তার ৯ বছর বয়সী সন্তান আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগীর বাড়িতে আসা যাওয়া শুরু করে অনুপ কুমার।

একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করতে চাইলে প্রত্যাখ্যান করে ভুক্তভোগী ওই নারী। পরে ঝিনাইদহে একটি মন্দিরে নিয়ে সিঁদুর পরিয়ে বিয়ের মিথ্যে নাটক সাজিয়ে মেলামেশা শুরু করে অভিযুক্ত অনুপ।

পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। ভুক্তভোগী বিবাহের রেজিস্ট্রেশনের কথা বললে বিবাহের বিষয়টি অস্বীকার করে অনুপ।

বিয়ের জন্য চাপ দিলেও অস্বীকৃতি জানায় এবং ভুক্তভোগী ও তার পরিবারকে হত্যা, সামাজিক যোগাযোগের মাধ্যমে অশ্লীল ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অনুপ।

গত ২ ফেব্রুয়ারি মাগুরা সদর থানায় ভুক্তভোগীর অনুপের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। সেই মামলায় গত রাতে অনুপকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৩৮   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
বাগেরহাটে আর্থিক সহায়তা পেলেন ১৩জন অসচ্ছল ব্যক্তি
যশোরে চিকিৎসকের ক্রেডিট কার্ড জালিয়াতি, চক্রের দুই সদস্য আটক
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ