সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক ডিস ব্যবসায়ী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক ডিস ব্যবসায়ী নিহত
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪



সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক ডিস ব্যবসায়ী নিহত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় হারুন অর রসিদ (৪২) নামে এক ডিস ব্যবসায়ী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা তারাকান্দি-ভুয়াপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। পুলিশ ঘাতক প্রাইভেট কারটি জব্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. হারুন অর রসিদ। মঙ্গলবার রাতে ব্যবসার কাজ শেষ করে কাওয়ামারা এলাকার বটতলায় তারাকান্দি-ভুয়াপুর সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল তিনি। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, কাওয়ামারা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:১৪:৩৯   ৮৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের
১৮ বছরের ফ্যাসিবাদ সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বল্প-কার্বন ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি এবং ৪র্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী
নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ