সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী’র উদ্বোধন

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী’র উদ্বোধন
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪



সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী’র উদ্বোধন

সাতক্ষীরা: “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১ টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণীর সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় সারা দেশের ন্যায় প্রাণিসম্পদ প্রদর্শনীর ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শোয়াইব আহমেদ সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। এর আগে সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের বিভিন্ন স্টল পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহবুবুর রহমান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুস সাকিব প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত, মৎস্য বীজ ও উৎপাদন সাতক্ষীরা সদরের খামার ব্যবস্থাপক মো. মাহমুদুল হাসান, সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. আবু তাহের, সদর সংসদ সদস্যের এপিএস নাজমুস সাকিব প্রমুখ। মেলায় ভেটেরিনারি ঔষধ, গরু, মাছ ও মুরগীর খাদ্য, দুম্বা, তোতাপুরী পাঠা, ডার্মি কম্পোস্ট সার, আদর্শ দেশী মুরগীর খামার, সিলভার কোচিং মোরগ/ হাঁস, গাড়ল, ভেড়া, বিদেশী কুকুর, প্রাণি পুষ্টির উন্নয়নে উন্নত জাঁতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পসহ খামারিদের ৩৫টি স্টল স্থান পায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শেখ আসিফ রায়হান।

বাংলাদেশ সময়: ১৬:২৮:২৯   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ