সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪



সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : সারাদেশের ন্যায় জামালপুরে সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৮ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির আয়োজন করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সাংসদ প্রিন্সিপাল আলহাজ্ব আবদুর রশিদ এমপি।

এছাড়াও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ গণি, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল ও খামারি আতাউর রহমান ও রফিক ফকির প্রমুখ।

এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদ্দাম হোসেন, থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, ইউপি চেয়ারম্যান আবু তাহের সহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ খামারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত খামারিদের বিভিন্ন প্রাণীর প্রদর্শনী স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অনুষ্ঠান শেষে সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২০:৪৭   ৪৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ