পুনরায় শুরু হচ্ছে ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের কাজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুনরায় শুরু হচ্ছে ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের কাজ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪



পুনরায় শুরু হচ্ছে ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের কাজ

রাজধানীর ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের (বিআরপি) কাজ দ্রুততার সঙ্গে পুনরায় শুরু করার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও ঢাকা-১৭ এর সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

পুনর্বাসন প্রসঙ্গে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সঙ্গে আলোচনা করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ভূমিমন্ত্রী বিআরপি প্রকল্পের কাজ পুনরায় শুরু করার ব্যাপারে তথ্য প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেছেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে ভূমিমন্ত্রীর দফতরে এ সংক্রান্ত আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ।

এদিকে গত ৬ এপ্রিল নিজ নির্বাচনী এলাকা ভাষানটেক পরিদর্শন করে বস্তিবাসীদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হবে না বলে জানিয়েছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

বস্তিবাসীদের উদ্দেশে দেয়া বক্তব্যে আরাফাত বলেন, নির্বাচনের সময় আমি ভাষানটেক বিআরপি প্রকল্প নিয়ে আপনাদের কথা দিয়েছিলাম সকল বস্তিবাসীকে পুনর্বাসনের আওতায় আনা হবে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভাষানটেক বস্তিবাসীদের পুনর্বাসনে কথা বলেছি। প্রধানমন্ত্রী দ্রুত বিআরপি প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫৫   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ