ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ১২ জঙ্গি নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ১২ জঙ্গি নিহত
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪



ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ১২ জঙ্গি নিহত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ১২ জঙ্গি নিহত হয়েছে। এ সময়ে নিরাপত্তা বাহিনীর সাত সদস্য আহত হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
মিন্দানাও দ্বীপের মাগুইন্দানাও দেল সুর প্রদেশে সোমবার এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অঞ্চলটি কমিউনিস্ট বিদ্রোহী থেকে শুরু করে ইসলামপন্থী জঙ্গিসহ একাধিক সশস্ত্র গোষ্ঠীর আশ্রয়স্থল।
এদিকে ফিলিপাইনের সেনাবাহিনী বলেছে, বাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটার্স-করিয়ালান গ্রুপের নেতা এবং তার ভাই ১০ জন যোদ্ধাসহ নিহত হয়েছে। আহত হয়েছে সাত সেনা।
উল্লেখ্য, ফিলিপাইনের অশান্ত দক্ষিণ এক দশকের পুরনো মুসলিম বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ এবং ইসলামিক স্টেট গ্রুপের প্রতি আনুগত্য ঘোষণা করা চরমপন্থী দলগুলোর আবাসস্থল।

বাংলাদেশ সময়: ১২:৫০:৩৮   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ